• শনিবার, ২৩ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

আলোচনায় সাবেক ছাত্রনেতা মোঃ তরিকুল ইসলাম রানা

Reporter Name / ৩৬ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নতুন করে আলোচনায় এসেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর নেতৃত্বের সাবেক ছাত্রনেতা মোঃ তরিকুল ইসলাম রানা।

তিনি ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় সদস্য হয়ে কঠিন ভূমিকায় মাঠে আছেন বলে জানতে পেরে আজ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বের আলোচনায় সেই বাংলা কলেজের সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল  ঢাকা মহানগর উত্তর শাখার সম্ভাব্য নতুন নেতৃত্ব।

দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সংগঠনটির ভেতরে যেমন প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি কেন্দ্রীয় নেতৃত্বও মাঠপর্যায়ে সক্রিয়, ত্যাগী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের মূল্যায়নের দিকে নজর দিচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আর এই পূর্ণ গঠন প্রক্রিয়ায় ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সভাপতি পদে আলোচনায় ভেসে উঠেছে
‎সরকারী বাংলা কলেজের সাবেক সফল ছাত্রনেতা ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের ভারপ্রাপ্ত  সভাপতি মোঃ তরিকুল ইসলাম রানা

‎দলীয় সূত্র জানায়, গত ৯ মে কেন্দ্রীয় বিএনপিসহ বিভিন্ন সাংগঠনিক ইউনিটের প্রায় ৯০০ শীর্ষ নেতার সঙ্গে দীর্ঘ মতবিনিময় করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার কঠোর নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ইউনিটে নতুন কমিটি গঠনের স্পষ্ট ইঙ্গিত দেন। এরপর থেকেই মূলত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বর্তমান কমিটির পাশাপাশি নতুন ও তরুণ মুখ আনার চিন্তাভাবনা শুরু হয়।

‎ইতোমধ্যে সম্ভাব্য পদপ্রত্যাশীরা নিজেদের সাংগঠনিক দক্ষতা, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও ত্যাগের বিবরণ তুলে ধরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জোর যোগাযোগ শুরু করেছেন। গুলশান কার্যালয় থেকে শুরু করে সচিবালয়ে মন্ত্রীদের কাছেও চলছে জোর তদবির। তবে কোনো ধরনের লবিং বা তদবিরের বাইরে সম্পূর্ণ নিজের দীর্ঘ ত্যাগ, রাজপথের আপোষহীন নেতৃত্ব এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের শীর্ষ পদের দৌড়ে আস্থার প্রতীক হিসেবে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন মোঃ তরিকুল ইসলাম রানা।

‎দলীয় নেতাকর্মীরা জানায়, চব্বিশের গণঅভ্যুত্থানের আগে ও  পরে দেশের রাজনীতিতে যখন সংঘাত, বিভাজন আর দখলদারিত্বই ছিল মুখ্য, তখন ঢাকা বাংলা কলেজ ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক অন্যধারার আদর্শিক রাজনীতি উপহার দিয়েছিলেন মোঃ তরিকুল ইসলাম রানা ।

‎তার দক্ষ নেতৃত্বে ঢাকা মহানগরের ছাত্র রাজনীতি হয়ে ওঠে দেশের সবচেয়ে সংগঠিত ও নীতিনিষ্ঠ ইউনিট গুলোর একটি। ২০২৩ সালের ২৮ অক্টোবরের পুলিশি সহিংসতার পর যখন সারাদেশে বিরোধী ছাত্রসংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে, তখন তরিকুল ইসলাম রানার নেতৃত্বেই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে বুক চিতিয়ে টিকে থাকে। এর ফলশ্রুতিতে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে এই ইউনিটটি এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। ৫ আগস্টের পটপরিবর্তনের পর যখন প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে, তখন ধর্মীয় উসকানি ও বিশৃঙ্খলা রোধে তরিকুল ইসলাম রানার নির্দেশে ছাত্রদল নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন রাজপথ, ধর্মীয়, মানুষের জানমালের নিরাপত্তা, রাত জেগে পাহারা দেয়, যা ঢাকাবাসীর কাছে বেশ প্রশংসিত হয়।

‎১৭ বছরের এই রাজনৈতিক ক্যারিয়ারে ছাত্রলীগের হামলায় , পুলিশের লাঠিপেটায়, রাজপথে গুলিবিদ্ধ হওয়াসহ্ অসংখ্যবার আহত, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন মোঃ তরিকুল ইসলাম রানা। সর্বশেষ তিনি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

‎স্বেচ্ছাসেবক দলের তৃণমূল কর্মীদের একাংশ জানান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে এমন একজন সৎ, সাহসী, উচ্চশিক্ষিত ও মাঠপর্যায়ের পরীক্ষিত নেতার অন্তর্ভুক্তি যুব সমাজকে আরও সুসংগঠিত করবে। বর্তমানে স্বেচ্ছাসেবক দলের  শীর্ষ নেতৃত্ব পুনর্গঠনের গুঞ্জনের মাঝে মোঃ তরিকুল ইসলাম রানার নাম আসায় মহানগরের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

‎ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রত্যাশী মোঃ তরিকুল ইসলাম রানা, দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই-সংগ্রাম ও সাংগঠনিক অভিজ্ঞতার মধ্য দিয়ে দুঃসময়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছে।
প্রতিকূল রাজনৈতিক পরিবেশ, মামলা-হামলা ও নানা চাপের মধ্যেও নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছি। দলের প্রতিটি কর্মসূচি সফল করতে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি।

সাবেক সেই ছাত্রনেতা রানা আরও বলেন, দলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আমাকে ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব প্রদান করেন, তাহলে পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যুবসমাজকে ঐক্যবদ্ধ করবো। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও রাজনৈতিক নির্দেশনা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলকে  আরও শক্তিশালী, সুসংগঠিত ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category