• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Headline
চুয়েটে আওয়ামী ভিসিকে ফেরাতে আন্দোলন করছে পতিত সরকারের সমর্থক ছাত্ররা ভিনিসিয়ুসের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন ইয়ামাল ধোনিদের কোচ হলেন জহির খান কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটির সভাপতি বিদ্যুৎ, সাধারণ সম্পাদক নজরুল স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল কোরআন সম্পর্কে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়াতের বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভারতের দক্ষিণ কোরিয়ার গাছন ইউনিভার্সিটিতে সুযোগ পেলেন বেরোবির পারভেজ দীঘিকে এড়িয়ে গেলেন তথ্যমন্ত্রী, জয় বললেন- পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ

পল্লবীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ৩০৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, মিরপুর |

রাজধানীর পল্লবী থানা এলাকার মিল্লাদ ক্যাম্প থেকে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মোঃ আফসার রহমান, বয়স ২৭ বছর।
পল্লবী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ও এসআই জাহাঙ্গীরের সহযোগিতায় সোমবার সকালে মিল্লাদ ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে আফসার রহমানের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পল্লবী থানা সূত্র জানায়, আফসার রহমান দীর্ঘদিন ধরে মিল্লাদ ক্যাম্প ও আশপাশের এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পল্লবী থানার ওসি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। মিল্লাদ ক্যাম্প এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category