• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

AI এডিটিংয়ে অপপ্রচার আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে ধর্ষণকারীর ছবি বসিয়ে গুজব ছড়ানোর অভিযোগ

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

AI এডিটিংয়ে অপপ্রচার আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে ধর্ষণকারীর ছবি বসিয়ে গুজব ছড়ানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদন

ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি এডিট করা ফেস্টুনের ছবি ভাইরাল করা হয়, যেখানে ৮ বছর শিশু রামিসা ধর্ষণ মামলার অভিযুক্তের ছবি ব্যবহার করে রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা স্থানীয় সূত্রে জানা যায়, ভাইরাল হওয়া ছবিতে আমিনুল হকের নির্বাচনী প্রচারণার ফেস্টুনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে অভিযুক্তের ছবি বসানো হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে বাস্তবে এমন কোনো ফেস্টুন বা ব্যানার খুঁজে পাওয়া যায়নি এ বিষয়ে বিএনপির নেতাকর্মীরা দাবি করেন এটি সম্পূর্ণ পরিকল্পিত অপপ্রচার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু দুষ্টচক্র সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে নেতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করছে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এসব সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন এডিটিং আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে AI প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। জনগণ এসব গুজবে কান দেবে না

এদিকে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মীও ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সেখানে এমন কোনো ফেস্টুন বা প্রচারণামূলক ব্যানারের অস্তিত্ব পাওয়া যায়নি। তাদের ভাষ্য, “সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ছবি ছড়ানো হচ্ছে

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময়ে AI প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ছবি ও তথ্য ছড়ানো নতুন ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো ছবি বা তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category