• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Headline
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন ব্রুনাই কেন্দ্রে হাইকমিশনার নওরিন আহসানের নামে শ্রমবাজার স্থবিরতার অভিযোগ  ভেদরগঞ্জে কৃষিজমির টপসয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ভেদরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ভেদরগঞ্জ বিএনপির আহ্বায়ক ও হুইপকে নিয়ে ফেসবুকে ‘মিথ্যা অপপ্রচার’: নেতাকর্মীদের তীব্র প্রতিবাদ তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু পল্লবীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভেদরগঞ্জ বিএনপির আহ্বায়ক ও হুইপকে নিয়ে ফেসবুকে ‘মিথ্যা অপপ্রচার’: নেতাকর্মীদের তীব্র প্রতিবাদ

Reporter Name / ২৫০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মাহাবুব তালুকদার:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অজ্ঞাতনামা আইডি থেকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হবিবুর রহমান তালুকদার রতন কে নিয়ে ‘মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ’ পোস্ট প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। একইসাথে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে নিয়েও অসম্মানজনক মন্তব্যের অভিযোগ করেছেন তারা।

শনিবার দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিত ওই পোস্টের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

নেতাকর্মীদের দাবি, পোস্টের এক অংশে মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করা হয়েছে, যা ‘রাজনৈতিক শিষ্টাচার ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী’। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আরও বলা হয়, দীর্ঘদিন ধরে ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম ঐক্যবদ্ধভাবে পরিচালিত হয়ে আসছে। “এমন পরিস্থিতিতে একটি অজ্ঞাত পরিচয়ের আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দলের মধ্যে বিভেদ সৃষ্টি এবং নেতাদের সম্মানহানির অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না,” বলে উল্লেখ করেন তারা।

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, “যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার বা শেয়ার না করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

তারা আরও বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালিয়ে দলের সিনিয়র নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে গণতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে।”

দলীয় নেতাকর্মীদের মতে, ভেদরগঞ্জ উপজেলা বিএনপি একটি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাজনৈতিক পরিবার। “মিথ্যা প্রচারণা বা গুজবের মাধ্যমে এই ঐক্যে ফাটল ধরানোর সব ধরনের অপচেষ্টা ব্যর্থ হবে। আমরা বিশ্বাস করি, সত্য কখনো গোপন থাকে না। ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সকল নেতাকর্মী অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে সকল অপপ্রচার মোকাবিলা করবেন,” বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

 

মা/হা/আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category