• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline
ব্রুনাই কেন্দ্রে হাইকমিশনার নওরিন আহসানের নামে শ্রমবাজার স্থবিরতার অভিযোগ  ভেদরগঞ্জে কৃষিজমির টপসয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ভেদরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ভেদরগঞ্জ বিএনপির আহ্বায়ক ও হুইপকে নিয়ে ফেসবুকে ‘মিথ্যা অপপ্রচার’: নেতাকর্মীদের তীব্র প্রতিবাদ তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু পল্লবীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড: শর্তের বেড়াজালে উপেক্ষিত সামাজিক বিজ্ঞান অনুষদ প্রধানমন্ত্রীর নির্দেশ দ্রুত রাজধানীর চারটি বাস টার্মিনাল স্থানান্তরের

থানা হাজতে মাদকসেবীর ‘আত্মহত্যা’

Reporter Name / ২২৫ Time View
Update : শনিবার, ২ জুন, ২০১৮

নোয়াখালীর সোনাইমুড়ী থানা হাজতে তাজুল ইসলাম তুষার (২৩) নামে এক মাদকসেবী গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। শনিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।

তাজুল ইসলাম তুষার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দুর্গাদৌলতপুর গ্রামের ইউপি সদস্য আবদুল মমিনের ছেলে।

সোনাইমুড়ী থানার ওসি নাসিম উদ্দিন জানান, মাদকসেবী তাজুল ইসলাম তুষারকে তার বাবা মমিন শনিবার রাত ১টার দিকে ৯ পিস ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে রাতে থানায় একটি মামলাও হয় কিন্তু ভোর ৫টা থেকে ৬টার যেকোনো সময় তুষার থানা হাজতের ভেতর নিজের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, বর্তমানে নিহতের মরদেহ থানায় আছে। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের সঙ্গে আলাপ করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category