• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Headline
জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু পল্লবীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড: শর্তের বেড়াজালে উপেক্ষিত সামাজিক বিজ্ঞান অনুষদ প্রধানমন্ত্রীর নির্দেশ দ্রুত রাজধানীর চারটি বাস টার্মিনাল স্থানান্তরের কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আবদুল জব্বার খানকে গণসংবর্ধনা AI এডিটিংয়ে অপপ্রচার আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে ধর্ষণকারীর ছবি বসিয়ে গুজব ছড়ানোর অভিযোগ আলোচনায় সাবেক ছাত্রনেতা মোঃ তরিকুল ইসলাম রানা বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার)-এর ইন্তেকাল: শোক ও শ্রদ্ধাঞ্জলি ওএসডির পরও বহালতবিয়াতে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক সেহাব উদ্দিন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এর ৪২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

শ্রীপুরে ড্রাম ট্রাক কেড়ে নিল এক কিশোরের প্রাণ

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

শ্রীপুর উপজেলার জৈনাবাজার কলেজ রোড এলাকায় ড্রাম ট্রাকের চাপায় এক সাইকেল আড়োহী কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার এইচএকে একাডেমির সামনে দূর্ঘটনাটি ঘটে।

নিহত কিশোরের নাম মো.সুজন মিয়া (১২)। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কানোয়ার গ্রামের মো.শামসুদ্দিনের ছেলে। সে জৈনাবাজার একটি খাবার হোটেলে কাজ করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেটি কলেজের দিকে সাইকেল চালিয়ে যাচ্ছিল এসময় জৈনাবাজার গামী ড্রাম ট্রাকটি এসে সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় স্থানীয়রা ট্রাকের চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অসচেতন অবস্থায় থাকায় তাৎক্ষণিক চালকের নাম পাওয়া যায়নি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.মহসিন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ড্রাম ট্রাকসহ চালক পুলিশের হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category