• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Headline
নিরাপদ অভিবাসন নিয়ে শরীয়তপুরে ২১ সাংবাদিকের প্রশিক্ষণ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বেরোবির কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও খাবার চুয়েটে আওয়ামী ভিসিকে ফেরাতে আন্দোলন করছে পতিত সরকারের সমর্থক ছাত্ররা ভিনিসিয়ুসের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন ইয়ামাল ধোনিদের কোচ হলেন জহির খান কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটির সভাপতি বিদ্যুৎ, সাধারণ সম্পাদক নজরুল স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল কোরআন সম্পর্কে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়াতের বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভারতের

নিরাপদ অভিবাসন নিয়ে শরীয়তপুরে ২১ সাংবাদিকের প্রশিক্ষণ

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

শরীয়তপুর প্রতিনিধি:
নিরাপদ অভিবাসন, মানবপাচার ও দালালের প্রতারণাসহ অভিবাসন খাতের নানা অনিয়ম ও ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে শরীয়তপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার ২১ জন সাংবাদিক অংশ নেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) সভাকক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম-জাতিসংঘ অভিবাসন), রাইটস যশোর ও সিনেমাআরেনার যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে অভিবাসনবিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আইওএমের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসমা খাতুন, সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট অমল বিশ্বাস, সিনিয়র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ এবং দৈনিক কালবেলার চিফ রিপোর্টার ইউসুফ আরেফিন।

এ সময় বক্তব্য দেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক নুরুল আমীন রবীন এবং রাইটস যশোরের ডিরেক্টর প্রোগ্রাম প্রদীপ দত্ত, শরীয়তপুর জেলা ব্যবস্থাপক প্রণব কুমার দাস।

প্রশিক্ষণে অভিবাসনবিষয়ক সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, অনুসন্ধানী সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনের কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ, অভিবাসন ব্যয়, অভিবাসীদের অধিকার, দালালের প্রতারণা, মানবপাচার এবং বিদেশগামী কর্মীদের নানা ঝুঁকির বিষয়গুলো গুরুত্ব পায়।

বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে অভিবাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ জীবিকার সন্ধানে বিদেশে যাচ্ছেন। তবে সঠিক তথ্যের অভাব, অবৈধ পথে বিদেশ গমন এবং দালালের প্রতারণার কারণে অনেকেই প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব অনিয়ম ও ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, অভিবাসনবিষয়ক সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া এবং অভিবাসীদের ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করতে হবে। সংবেদনশীল ঘটনা পরিবেশনের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করাও জরুরি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা অভিবাসন খাতের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা লাভ করেন। আয়োজকদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা আরও বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশের পাশাপাশি নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category