• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Headline
কোরআন সম্পর্কে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়াতের বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভারতের দক্ষিণ কোরিয়ার গাছন ইউনিভার্সিটিতে সুযোগ পেলেন বেরোবির পারভেজ দীঘিকে এড়িয়ে গেলেন তথ্যমন্ত্রী, জয় বললেন- পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ সৌদির বিমানঘাঁটিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবিমান হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী অস্ত্রের তথ্য দিন, আইনি ঝামেলা ছাড়াই পুরস্কার : এসআরবি ভেদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

কোরআন সম্পর্কে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়াতের

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

কোরআন শরিফ সম্পর্কে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্য প্রত্যাহার ও জাতির কাছে সুস্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দীন রাব্বানী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইনমন্ত্রীর পবিত্র কোরআন শরিফ সংক্রান্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এই দাবি জানান তিনি।

বিবৃতিতে মাওলানা রাব্বানী বলেন, সম্প্রতি আমরা গণমাধ্যমে দেখেছি আইনমন্ত্রী এক বক্তব্যে বলেছেন, ‘আমি কোরআনের আলোকে সংবিধান রচনা করতে পারি, কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে মানা উচিত হবে না।’ আইনমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং মুসলমানের ইমান-আকিদার মৌলিক বিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, কোরআন মাজিদ কোনো মানুষের রচিত সংবিধান নয় যে, রাষ্ট্রীয় প্রয়োজনের বিবেচনায় সেটিকে গ্রহণ বা বর্জন করা হবে। কোরআন মহান আল্লাহ তাআলার কালাম। মুসলমানের কাছে কোরআনের প্রতি ইমান কোনো রাজনৈতিক পছন্দ-অপছন্দের বিষয় নয়; এটি ইমানের অবিচ্ছেদ্য অংশ।

মাওলানা রাব্বানী বলেন, মানুষের তৈরি সংবিধান পরিবর্তনশীল ও সংশোধনযোগ্য; কিন্তু আল্লাহর নাজিলকৃত কোরআনের বিধান মানুষের ইচ্ছা-অনিচ্ছা কিংবা রাজনৈতিক সুবিধা-অসুবিধার মাপকাঠিতে নির্ধারিত হতে পারে না। কোরআনের বিধানকে অস্বীকার করার কোনো বক্তব্য মুসলমানের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। কোরআনের মর্যাদা ও বিধান নিয়ে কোনো অস্পষ্টতা কিংবা বিভ্রান্তিকর বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না।

মুহিউদ্দীন রাব্বানী বলেন, প্রচারিত বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রীর অবস্থান অবিলম্বে জাতির সামনে স্পষ্ট করতে হবে। বক্তব্যটি প্রত্যাহার করে তওবা করতে হবে। মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের আপস বা বিভ্রান্তি মেনে নেওয়া হবে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category