• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
ব্রুনাই কেন্দ্রে হাইকমিশনার নওরিন আহসানের নামে শ্রমবাজার স্থবিরতার অভিযোগ  ভেদরগঞ্জে কৃষিজমির টপসয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ভেদরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ভেদরগঞ্জ বিএনপির আহ্বায়ক ও হুইপকে নিয়ে ফেসবুকে ‘মিথ্যা অপপ্রচার’: নেতাকর্মীদের তীব্র প্রতিবাদ তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু পল্লবীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড: শর্তের বেড়াজালে উপেক্ষিত সামাজিক বিজ্ঞান অনুষদ প্রধানমন্ত্রীর নির্দেশ দ্রুত রাজধানীর চারটি বাস টার্মিনাল স্থানান্তরের

ভেদরগঞ্জে কৃষিজমির টপসয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জে এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি কেটে মাছের ঘের নির্মাণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বুধবার (০৮ জুলাই) উপজেলার মহিষার ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রাফসান রাব্বি।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র প্রশাসনের অনুমতি ছাড়াই এক্সক্যাভেটর ব্যবহার করে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে মাছের ঘের তৈরির কাজ চালিয়ে আসছিল।

এতে কৃষিজমির স্বাভাবিক উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশগত ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

অভিযান চলাকালে ঘটনাস্থলে কৃষিজমি কাটার সত্যতা পাওয়া গেলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয় এবং অবৈধ কর্মকাণ্ড তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করে ফসলি জমির উর্বর মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ, কৃষি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ মাটি কাটা ও কৃষিজমি বিনষ্টের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category